Share this post:
উপহার পেতে কার না ভাল লাগে। আর সে উপহার যদি পাওয়া যায় সবচেয়ে কাছের মানুষটার কাছ থেকে, তবে তো কথাই নেই। তার উপর সে উপহার যদি হয় মনের মতো, তবে তা যে সোনায় সোহাগা সেটা বলাই বাহুল্য।
গতবছর ঠিক এমনটাই হয়েছে আমার সাথে। তখন সবে সবে ঘরবন্দী দশা থেকে মুক্তি পেয়েছি। আবার ধীরে ধীরে ফিরছি অফিস আর বাড়ির বাঁধাগতের চেনা ছন্দে। তার মধ্যেই আমার জন্মদিন। কিন্তু বাইরের খাবার বা হুল্লোড় হুড়োহুড়িতে মন সায় দিচ্ছে না মোটেই। মনের কথাটা বুঝে ফেলে এর মধ্যেই আমার পুরোনো প্রেম নতুন বেশে সাজিয়ে দিলো আমার ভালোবাসাকে। ভালোবাসার নতুন রঙ হল সবুজ। প্রথম প্রেমের রঙ চির নতুন করে ধরা দিল সবুজ ভালোবাসা হয়ে।
আজ সেই সবুজ ভালোবাসা বা ভ্যালেন্টাইন লিফ বা হোয়া ক্যারির গল্প করতেই চলে এসেছি সবার সাথে। এইরকম গাছের ছবি বিভিন্ন গাছের গ্ৰুপে দেখলেও তাকে ছুঁয়ে দেখার অনুভূতিটা আমাকে শিহরিত করেছে। সঙ্গে সঙ্গে ভাবতে বসেছি কি করে এর দেখাশুনা করবো! কি করে একে ভালো রাখবো! এখন বিশ্ব আমাদের সবারই প্রায় হাতের মুঠোয় বন্দী। তাই গুগল বাবার স্মরণাপন্ন হয়ে ইউটিউব ঘেঁটে সবুজ ভালোবাসাকে বাঁচানোর চেষ্টা শুরু করলাম। জানলাম…
– এই গাছের আলোকোজ্জ্বল জায়গা পছন্দ। তবে রোদ সহ্য করতে পারেনা।
– ময়েশ্চার পছন্দ করে, অর্থাৎ পাতায় জল স্প্রে করতে হবে তবে গোড়ায় সপ্তাহে একদিন বা দুদিন জল দিলেই যথেষ্ট।
– পাতাসার, মাটি আর অল্প পারলাইট মিশিয়ে তাতেই বসানো ভালো এই গাছকে।
ধীরে ধীরে আমার ভালোবাসা একটা দুটো করে পাতা বের করতে শুরু করলো। জানলাম এটা লতানো টাইপের গাছ। ভালোবাসার এই সবুজ গাছে ফুল ফোটে বলে শুনেছি। তবে আমার ভালোবাসা এখনো ফুল ফোটায়নি। কিন্তু আমি এই সবুজ ভালোবাসাকে ছড়িয়ে দেবার জন্য ইতিমধ্যে এর একটা পাতা কেটে নতুন ভাবে পুঁতেছি। সফল হলে আমার বুড়ো ভালোবাসাকেই উপহার দেবো। আর ফুল ফুটলে সে আনন্দ নতুন করে ভাগ করে নেবো সবার সাথে।
লেখক/লেখিকা ~ কৃষ্ণকলি অধিকারী
“গাছপাকা”র তরফ থেকে খোলা চিঠি :
প্রিয় পাঠক/পাঠিকা ,
গাছ নিয়ে আমাদের এই ওয়েবসাইটটি ভিজিট করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনি আমাদের “গাছপাকা” পরিবারে যুক্ত হতে চাইলে হোয়াটস্যাপ করুন +916295614885 এই নাম্বারে। এটা হোয়াটস্যাপ অনলি নাম্বার , তাই কল করলে পাবেন না। এই নাম্বারে হোয়াটস্যাপ করলেই আমাদের হোয়াটস্যাপ ব্রডকাস্ট গ্রুপের লিংক পেয়ে যাবেন। ওখানেই টাইম টু টাইম সব আপডেট দেওয়া হয়।
গাছের যত্ন নিয়ে টিপস , আমাদের অনলাইন ওয়ার্কশপ হলে তার এনাউন্সমেন্ট , গাছ সেল করলে সেল রিলেটেড ইনফরমেশন , ফেসবুকে গ্রুপের কোনো ইভেন্ট হলে তার ডিটেলস , “গাছগল্প” পত্রিকার পরের এডিশন এর ডিটেলস সবকিছুই ওখানে টাইম টু টাইম পেয়ে যাবেন।
গাছপালা নিয়ে ভালো থাকুন , সুস্থ থাকুন।
ইতি
গাছপাকা
ফেসবুক পেজ লিংক –> https://www.facebook.com/share/1BBaWXTPvG/